দুই এর বেশি কম্পিউটার একসাথে জোড়ার জন্য নেটওয়ার্ক এর প্রয়োজন হয়। যার মাধ্যমে একটি থেকে অন্য কম্পিউটারে বিভিন্ন ধরনের তথ্য বা ইনফরমেশন শেয়ার করা সহজ হয়। এসব কম্পিউটার, নেটওয়ার্কের মাধ্যমে যেভাবে যুক্ত থাকে, এই যুক্ত হওয়ার ধরন টিকেই নেটওয়ার্ক টোপোলজি বলে।
টোপোলজি প্রধানত ৫ ধরনের। যথাঃ
১) বাস টপোলজি।
২) রিং টপোলজি।
৩) স্টার টপোলজি।
৪) ট্রি টপোলজি।
৫) মেশ টপোলজি।
১) বাস টপোলজিঃ বাস টপোলজিতে একটি মাত্র তার বা cable এর দ্বারা সমস্ত কম্পিউটার গুলি নেটওয়ার্কের সাথে কানেক্ট করা হয়।
বাস টপোলজি এর উদাহরন ঃ
১) এই ধরনের টপোলজি ব্যবহার করলে খরচ সবথেকে কম হয়।
২) এই ধরনের টোপোলজি তৈরি করা খুবই সোজা।
৩) খুবই অল্প পরিমাণ cable এর প্রয়োজন হয়।
৪) এই টোপোলজি ধির গতিতে কাজ করে।
২) রিং টপোলজিঃ এ ধরনের টোপোলজি Ring এর মত বা গোলাকার দেখতে হওয়ার কারণে এটিকে Ring topology বলে।এই টপোলজিতে নির্দিষ্ট কম্পিউটারকে, পাশাপাশি দুটি কম্পিউটার এর সাথে সংযুক্ত করা হয়।
রিং টপোলজি এর উদাহরন ঃ
১) এ ধরনের টপোলজি তৈরি করতে খরচ কম হয়।
২) নেটওয়ার্কে সঞ্চারণের গতি বেশি হয়।
৩) কোনো সমস্যা দেখা দিলে, সমস্যা খুঁজে পাওয়া কঠিন হয়।
৪) একটি কম্পিউটার, অন্য গুলির ওপর নির্ভরশীল থাকে।
৩)স্টার টপোলজি ঃ সবথেকে বেশি ব্যবহৃত টোপোলজি হলো স্টার টপোলজি। এই টোপোলজি কে কিছুটা স্টার বা তারার মতো দেখতে হওয়ার কারণে এটিকে স্টার টোপোলজি বলে।এই টোপোলজি তে বিভিন্ন কম্পিউটার একটি প্রধান Network Hub এর সাথে যুক্ত থাকে। এবং বাকি কম্পিউটার ওই নেটওয়ার্ক হাবের সাথে কানেক্ট হয়ে ইনফরমেশন দেওয়া নেওয়া করে।
স্টার টপোলজি এর উদাহরন ঃ
১) স্টার টপোলজিকে ইনস্টল করা খুবই সহজ।
২) Hub ছাড়া অন্য কম্পিউটারে সমস্যা হলে, সেটি সহজেই বদলে ফেলা যায়।
৩) Hub খারাপ হলে, পুরো system বসে যায়।
৪) সমস্যা ঠিক করা ব্যায়বহুল।
৪)ট্রি টপোলজি ঃ যে টপোলজি দেখতে গাছের মতো হয় তাকে ট্রি টপোলজি বলে।
ট্রি টপোলজি এর উদাহরন ঃ
১) ট্রি টপোলজি ইন্সটল করা খুবই সহজ।
২) কোন সমস্যা দেখা দিলে সহজেই সমাধান করা যায়।
৩) রক্ষণাবেক্ষণ করা অসুবিধাজনক।
৪) এই ধরনের টপোলজি তৈরি করা ব্যয়বহুল।
মেশ টপোলজি এর উদাহরন ঃ
১) এই ধরনের টপোলজিতে ট্রি টপোলজির থেকে কম খরচ লাগে।
২) প্রতিটি কম্পিউটার, বাকি কম্পিউটারগুলোর থেকে তথ্য আদান-প্রদান করতে পারে।
৩) একটি কম্পিউটার খারাপ হলে অন্যটি কাজ করে না।
৪) রিং টপোলজি এবং বাস টপোলজির থেকে খরচ বেশি।


Comments
Post a Comment