কম্পিউটার ভাইরাস কাকে বলে ?রেসিডেন্ট ও নন রেসিডেন্ট ভাইরাস সম্পর্কে লিখঃ



কম্পিউটার ভাইরাস, এমন একটি কম্পিউটার প্রোগ্রাম বা ফাইল যে ব্যবহারকর্তার অনুমতি বা সচেতনতার ছাড়াই কম্পিউটারকে সংক্রমিত করে এবং আস্তে আস্তে পুরো কম্পিউটারে ছড়িয়ে যায়।

রেসিডেন্ট ও নন রেসিডেন্ট ভাইরাস সম্পর্কে নিচে লিখা হলোঃ

 ১. নিবাসী ভাইরাস (Resident Virus) : কোনো কোনো ভাইরাস চালু হওয়ার পর মেমোরিতে স্থায়ী হয়ে বসে থাকে। যখনই অন্য কোনো প্রোগ্রাম চালু হয়, তখনই সেটি সেই প্রোগ্রামকে সংক্রমিত করে। এ ধরনের ভাইরাসকে নিবাসী ভাইরাস বলা হয়।Resident virus বা  নিবাসী ভাইরাস গুলির সর্বাধিক জনপ্রিয় উদাহরণগুলি হ'ল সিএমজে, মেভ, ম্রক্লুঙ্কি এবং র্যান্ডেক্স।

২. অনিবাসী ভাইরাস (Non-Resident Virus) : কোনো কোনো ভাইরাস সক্রিয় হয়ে ওঠার পর, অন্যান্য কোন প্রোগ্রামকে সংক্রমণ করা যায় সেটি খুঁজে বের করে। তারপর সেগুলোকে সংক্রমণ করে এবং পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। এগুলোকে বলা হয় অনিবাসী ভাইরাস।এক্সিকিউটেবল ভাইরাস হল একটি অনাবাসিক ভাইরাসের উদাহরণ।

Comments