পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার কৌশল বর্ণ্না কর ।

উত্তর: আমরা দৈনন্দিন জীবনে যে সকল পাসওয়ার্ড ব্যবহার করি তার গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত জরুরী। নিচে পাসওয়ার্ড রক্ষা করার কৌশল ব্যাখ্যা করা হলো:

  • সংক্ষিপ্ত পাসওয়ার্ডের পরিবর্তে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা।
  • বিভিন্ন ধরনের ছোট এবং বড় হাতের বর্ণ ব্যবহার করা। যেমন: lfn65f@sdf4%& ইত্যাদি।
  • শব্দ, বাক্য, সংখ্যা এবং প্রতীকের সমন্বয়ে গঠিত জটিল পাসওয়ার্ড ব্যবহার করা।
  • অনলাইনে পাসওয়ার্ডের শক্তিমাত্রা যাচাই করা। শক্তিমাত্রা কম হলে তা বাড়িয়ে নেওয়া।
  • সাইবার ক্যাফে বা অন্য কোনো প্রতিষ্ঠানে সিস্টেম ব্যবহার করলে আসন ত্যাগের পূর্বে সংশ্লিষ্ট সাইট থেকে লগ আউট করা।
  • Lastpass এবং Keepass ইত্যাদি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা।
  • নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা।

Comments