বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে তথ্য/উপাত্ত আদান-প্রদান করাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।
বিভিন্ন প্রকার কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে নিচে বর্ণনা করা হলো ঃ
১) PAN (Personal Area Network)- ব্যক্তিগত ব্যবহার করার জন্য বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করার জন্য যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে PAN বলে। এটি ব্যবহারকারীর ইচ্ছে মতো তৈরি করা হয়।
যেমনঃ-ব্লুটুথ হচ্ছে এক ধরনের PAN নেটওয়ার্ক।
২) LAN (Local Area Network)- দুই বা ততোধিক কম্পিউটার এর মধ্যে ১০০ মিটার বা তার কম এরিয়ার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN বলে।
যেমনঃ- এটি বাড়ি, বিদ্যালয়ে, কম্পিউটার ল্যাবরেটরি বা অফিসের একটি সীমিত এলাকার একাধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগস্থাপন করে থাকে।
৩) MAN (Metropolitan Area Network)- এক বা একাধিক কম্পিউটারে কমিউনিকেটিং ডিভাইস ব্যবহার করে একটি মেট্রোপলিটন শহরের মধ্যে বিভিন্ন স্থানে সংযোগ প্রদান করার মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে MAN বলে।
যেমনঃ - এটি সাধারনত কোন ব্যাংক ,শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগের জন্য এই ধরনের নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়।
Nice
ReplyDelete