কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? বিভিন্ন প্রকার কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে বর্ণনা কর।

বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে তথ্য/উপাত্ত আদান-প্রদান করাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।

বিভিন্ন প্রকার কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে নিচে বর্ণনা করা হলো ঃ

১) PAN (Personal Area Network)- ব্যক্তিগত ব্যবহার করার জন্য বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করার জন্য যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে PAN বলে। এটি ব্যবহারকারীর ইচ্ছে মতো তৈরি করা হয়।

যেমনঃ-ব্লুটুথ হচ্ছে এক ধরনের PAN নেটওয়ার্ক।

২) LAN (Local Area Network)দুই বা ততোধিক কম্পিউটার এর মধ্যে ১০০  মিটার বা তার কম এরিয়ার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN বলে।

যেমনঃ- এটি বাড়ি, বিদ্যালয়ে, কম্পিউটার ল্যাবরেটরি বা অফিসের একটি সীমিত এলাকার একাধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগস্থাপন করে থাকে।

৩) MAN (Metropolitan Area Network)- এক বা একাধিক কম্পিউটারে কমিউনিকেটিং ডিভাইস ব্যবহার করে একটি মেট্রোপলিটন শহরের মধ্যে বিভিন্ন স্থানে  সংযোগ প্রদান করার মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে MAN  বলে।

যেমনঃ - এটি সাধারনত কোন  ব্যাংক ,শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগের জন্য এই ধরনের নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়। 

৪) WAN (Wide Area Network)-  যে নেটওয়ার্ক ব্যবস্থা পৃথিবীর এক প্রান্তের কম্পিউটার  থেকে অন্য প্রান্তের কম্পিউটারের মধ্যে সম্পর্ক তৈরি করে তাকে WAN বলে। যেমন- ইন্টারনেট।

Comments

Post a Comment